ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ব্যবসায়িক সংকট উত্তরণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান

#

শোয়েব হোসেন

১৭ নভেম্বর, ২০২৫,  11:49 PM

news image

ব্যবসায়ী সংকট ও রপ্তানির নিম্নমুখী ধারা কাটিয়ে উঠতে করণীয় নিয়ে রাজধানীর উত্তরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় উত্তরা ক্লাবের ইউএসসিবি লাউঞ্জে ব্যবসায়িক নেটওয়ার্ক “ব্যবসায়িক নেতৃত্ববৃন্দ”-এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের নানান খাতের ব্যবসায়ীরা উপস্থিত হয়ে সাম্প্রতিক অর্থনৈতিক চাপ, আমদানি–রপ্তানি সংকট, ডলারের অস্থিতিশীলতা, পণ্যের পরিবহন ব্যয় বৃদ্ধি, ব্যাংকিং জটিলতা, কর–বৈষম্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা মনে করেন, রপ্তানিমুখী শিল্প ও ব্যবসায়ীদের জন্য কর অবকাশ, আমদানি–পণ্য ছাড়ের দ্রুততা, ব্যাংকিং লেনদেনে স্বচ্ছতা, এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত হলে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।

নেতৃবৃন্দ বলেন, রপ্তানির গতি কমে যাওয়া দেশের সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। ব্যবসায়ীদের জন্য সহায়ক মনোভাব, স্থিতিশীল বাজারনীতি ও আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতকে বিশেষ প্রণোদনা দিলে কর্মসংস্থান বৃদ্ধি ও ব্যাবসায়িক স্থিতিশীলতা বজায় থাকবে।

ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, বাণিজ্য চুক্তি সম্প্রসারণ এবং ব্যবসা-বান্ধব নীতিমালা প্রণয়ন করার দাবি জানান।

সভা শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজনটি ব্যবসায়ীদের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র হিসেবে স্থান করে নেয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন