ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ডেঙ্গু প্রতিরোধে ভোলায় জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৪ মার্চ, ২০২৬,  10:38 PM

news image

ভোলা জেলাকে ডেঙ্গুমুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে আজ এক ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। জেলা প্রশাসন ও ভোলা পৌরসভার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি এবং পরবর্তীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা" অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমান। সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়। এছাড়াও জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

এসময় পুলিশ সুপার তার বক্তব্যে শহরের পরিবেশগত সমস্যার কথা তুলে ধরে বলেন, শহরের ভেতর দিয়ে প্রবাহিত খাল ও ড্রেনগুলোতে মানুষের ফেলা ময়লা-আবর্জনা ও তেলের আস্তরণ মশার বংশবৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

এই সংকট উত্তরণে তিনি প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান যেমন- মসজিদ ও মন্দিরের মাধ্যমে এবং স্থানীয় মিডিয়া ও মাইকিংয়ের সাহায্যে ব্যাপক প্রচারণার আহ্বান জানান।

সভায় বক্তারা আসন্ন মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন