ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ

কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে চাচা-ভাতিজার জয়লাভ

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

০১ মার্চ, ২০২৬,  10:48 AM

news image

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

২৮ ই ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায়ীদের স্বতঃফুর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের ১শ ৩৫ জন ভোটার সভাপতি ও সম্পাদক পদে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করেন। দুটি পদের বিপরীতে ৭জন প্রার্থী তুমূল প্রতিদন্ধিতা করেন।

এ নির্বাচনে মাঝিগাছা জামালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম মিয়াজীর প্রচেষ্টায় তার বড় ভাই ৫৭ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ মোস্তফা কামাল মিয়াজী পূনরায় সভাপতি ও সর্বোচ্চ ৮৪ ভোট পেয়ে আপন ভাতিজা ইঞ্জিনিয়ার মোঃ সজিব মিয়াজী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন দীর্ঘ ৪০ বছর পর চমক দেখালেন আপন চাচা-ভাতিজা।

তাছাড়া সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ৪১ ভোট ও মজিবুল হক মজনু পেয়েছেন ৩৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অপর নিকটতম প্রার্থী শাহজাহান খান পেয়েছেন ২৩ ভোট ও আবদুল মান্নান পেয়েছেন ১৫ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন ফয়েজ আহমেদ প্রধান। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শহীদুল ইসলাম ভূইয়া, মহিউদ্দিন চৌধুরী, মোঃ হারুনুর রশিদ ও রবিউল করিম (রবি)। 

নব-নির্বাচিত সভাপতি মোঃ মোস্তফা কামাল মিয়াজী ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী চাচা-ভাতিজা ইঞ্জিনিয়ার সজীব মিয়াজীর এ বিজয়কে ব্যবসায়ীদের বিজয় দাবী করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও কচুয়া উপজেলা উত্তর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাজারের সাধারণ ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।