ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সত্যনিষ্ঠ সংবাদই গণতন্ত্রের ভিত্তি: পুতুল

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১১ জানুয়ারি, ২০২৬,  10:38 PM

news image

নাটোরের বাগাতিপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় পোড়াবাড়িয়া বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার পুতুল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়।

তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদানের প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, এশিয়ান টিভি'র সাংবাদিক হাসান আলী সোহেলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন