ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১৬ মার্চ, ২০২৬,  4:03 AM

news image

গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কর্তৃক উপহার হিসেবে প্রেরিত ১৫ কার্টুন সৌদী খেজুর উপজেলার ৩০টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে সৌদী খেজুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ একেএম ফজলুল হক মিলন।

সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, রোজার মাসে সৌদি আরব হাদিয়া স্বরূপ উপহার সামগ্রী খেজুর প্রদান করে থাকে। খেজুর বিতরণে সুনিদিষ্ট কোনো নির্দেশনা নেই। সাধারণত গরিব, মেহনতি মানুষ ও খেটে খাওয়া মানুষ এবং যেহেতু রমজান মাস এর জন্য রোযাদারদের মাঝে বিতরণ করা সামাজিক নিয়ম থাকে। যেহেতু খেজুর পরিমাপে বেশি না হওয়াতে সাধারণ জনগণের মাঝে এটা বিতরণ করা সম্ভব হচ্ছে না। তাই মাদ্রাসা ও এতিমখানায় যেখানে আমাদের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে যতটুকু সম্ভব তাদের মাঝে বিতরণ করা হবে।

পরে তিনি উপস্থিত থেকে ৩০টি স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে চার কেজি করে খেজুর বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পাঠান মিঠু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন