ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

টাঙ্গাইল জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা ওবায়দুল হক নাসির

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৬ মার্চ, ২০২৬,  3:37 AM

news image

​টাঙ্গাইল জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. এম. ওবায়দুল হক (নাসির)। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিনি বর্তমানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

​ঘাটাইলের স্থানীয় রাজনীতি এবং জেলা পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তার দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সব জেলা পরিষদ ভেঙে দেওয়া হয় এবং প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি ফেরাতে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে সচল রাখতে ওবায়দুল হক নাসিরকে এই দায়িত্ব দেওয়া হলো।

​এই নিয়োগের খবর ছড়িয়ে পড়লে টাঙ্গাইল জেলা ও ঘাটাইল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নবনিযুক্ত প্রশাসক ওবায়দুল হক নাসির জেলা পরিষদের সেবামূলক কার্যক্রমকে স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন।