ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

১৬ মার্চ, ২০২৬,  4:11 AM

news image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের টেংরিয়া মন্ডল পাড়া গ্রামে ১২ই মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:১৫ ঘটিকার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

ঘটনা সুত্রে স্হানীয়রা জানান নিহত ফাতেমা বেগম (৭৫)সন্ধ্যার পরে একাই বাসায় ছিলেন তার ছোট ছেলে নুরইসলাম এবং স্ত্রীসহ শশুর বাড়ি মেহমান খেতে যান। বড় ছেলের বাড়ির একটু দুরে। বড় ছেলে মসজিদে এশার নামাজ পড়তে যান। এমন সময় নিহত ফাতেমা বেগম তার ছোট ছেলের ঘরের দরজা বন্ধ করতে গেলে দরজার উপরে বিদ্যুৎ সংযোগ তারে আটকা পড়েন এবং গোংরানো শব্দ করেন।

স্হানীয়রা শব্দ শুনে দৌড়ে এসে তার শরীরের লেগে থাকা বিদ্যুৎতের তার বিছিন্ন করেন। পরবর্তীতে চিকিৎসার উদ্দেশ্য রানীশংকৈলে  চিকিৎসকের কাছে নিতে গেলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ৬নং ভাতুড়িয়া ইউপি চেয়ারম্যান জনাব সাহাজান সরকার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন এবং পরিবারটির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বর্তমানে এলাকাটিতে  শোকের মাতম বইছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন