ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবার চিঠি দিল এনসিপি

#

নিশাত শাহরিয়ার

০৮ অক্টোবর, ২০২৫,  2:18 AM

news image

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ই চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার এ–সংক্রান্ত একটি চিঠি ই-মেইলের মাধ্যমে নির্বাচন কমিশন সচিব বরাবর পাঠিয়েছে দলটি।

নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে এনসিপি বলেছে, তারা আশা করে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করে এনসিপিকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক এনসিপিকে বরাদ্দ দেবে।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে এনসিপি। কিন্তু শাপলা প্রতীক ইসির সংশ্লিষ্ট বিধিমালায় নেই। তাই বিধিমালায় থাকা একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের মধ্যে জানাতে এনসিপিকে চিঠি দিয়েছিল ইসি।

এরপর মঙ্গলবার দলটির পক্ষ থেকে ওই চিঠির জবাব দেওয়া হয়। সেখানে তারা অন্য কোনো প্রতীক চায়নি। ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলা প্রতীকের সাতটি ভিন্ন ভিন্ন নমুনাও তুলে ধরেছে এনসিপি।

চিঠিতে এনসিপি বলেছে, এনসিপি মনে করে গণমানুষের সঙ্গে তাদের শাপলা প্রতীককেন্দ্রিক গভীর সংযোগ সম্পর্ক স্থাপিত হয়েছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নেই। ফলে শাপলা ছাড়া ইসির বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভব নয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন