ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

লাকসাম জেনারেল হাসপাতালে এনআইসিইউ উদ্বোধন

#

আমজাদ হোসেন (লাকসাম)

২৯ জুন, ২০২৬,  4:27 AM

news image

কুমিল্লার লাকসামে নবজাতকদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে লাকসাম জেনারেল হাসপাতালে দক্ষিণ কুমিল্লার প্রথম এনআইসিইউ (NICU) ও এইচডিইউ (HDU) ইউনিটের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের শেয়ারহোল্ডার, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী আক্কাস, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাজেদুল হক, ডা. সালেহ আহমদ সালেহ, এনআইসিইউ কনসালট্যান্ট ডা. হাবিবুর রহমান ভূঁইয়া এবং ডা. উম্মে তামিমা নাসরীন।

এ সময় উপস্থিত ছিলেন ডা. এস. কে. মিত্র, ডা. লতিফা আহমেদ লতা, ডা. শহিদ উল্লাহ, ডা. আফরোজ তাসলিমা, ডা. মিজানুর রহমান, ডা. নুরে আলম, ডা. তানভীর হৃদয়, হাসপাতালের পরিচালক, শেয়ারহোল্ডার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এতদিন এনআইসিইউ সুবিধার অভাবে দক্ষিণ কুমিল্লার অনেক নবজাতককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা শহর কিংবা অন্যান্য স্থানে নিতে হতো। লাকসামে এই বিশেষায়িত ইউনিট চালু হওয়ায় স্থানীয়ভাবে নবজাতকদের জরুরি ও নিবিড় পরিচর্যা সেবা পাওয়া সহজ হবে।

তারা আরও বলেন, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য নিয়েই এনআইসিইউ ও এইচডিইউ ইউনিট চালু করা হয়েছে। লাকসাম জেনারেল হাসপাতাল ইতোমধ্যে চিকিৎসাসেবার ক্ষেত্রে মানুষের আস্থা অর্জন করেছে। নতুন এই সেবাও একইভাবে রোগী ও স্বজনদের আস্থা অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন