ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২১ আগস্ট, ২০২৬,  3:03 PM

news image

স্বাস্থ্যসেবায় অসামান্য কর্মদক্ষতা, নিষ্ঠা ও ধারাবাহিকতার সাফল্যের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “Appreciation for Outstanding Performance” সম্মাননা অর্জন করেছে। 

​সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মাহবুবুল আলম এ সম্মাননা প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন। তাঁর গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব বৃহস্পতিবার (২০শে আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগমনে ও পুরো হাসপাতাল পরিবারকে এক সুতায় গাঁথার অগ্রপথিক।

সম্মাননা স্মারক পুরস্কৃত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও অগ্রযাত্রায় সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় ছিলেন ​ডাঃ মাহবুবুল আলম (বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ), ডাঃ নূর এ আলম শামীম (সহকারী পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ)।​ডাঃ মামুনুর রহমান-সিভিল সার্জন, মৌলভীবাজার।

এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সিনথিয়া তাসমিন অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ​এই অর্জন কেবল একটি পুরস্কার নয় এটি জনগণের দৌড় গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সকল স্বাস্থ্যকর্মীর নিরলস পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি।

​এই স্বীকৃতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি সদস্যকে ভবিষ্যতে আরও উদ্যমী, দায়িত্বশীল ও জনবান্ধব সেবা প্রদানে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সিনথিয়া তাসমিন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন