ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৫ আগস্ট, ২০২৬,  1:28 AM

news image

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়াগনস্টিক সেন্টারটির শুভ উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রিপন। ​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক নুর আলম (মিঠু) এবং সাংগাঠনিক সম্পাদক খায়রুল ইসলাম (গোল্ডেন)।

​এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ সাদেকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পোরশা উপজেলার আমির মোঃ  সাগর আলী, যুবদল নেতা মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেসবাহুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আব্দুল গণি, নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সালাউদ্দিন আহমেদ  ডাঃ আরিফ হোসেন, ডাঃ ইমামুল আরেফিন, ডাঃ এমদাদুল হক এবং ডাঃ সুমাইয়া আক্তার।

উপস্থিত ছিলেন ​কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক মোছাঃ যিজতিয়া তামিমি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক মোঃ জুয়েল, শিক্ষক মোঃ নইফুল ইসলাম, শিক্ষক মোঃ শরিফুল ইসলাম প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আশিকুর রহমান, পোরশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির উদ্দিন বাবুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা আশা প্রকাশ করেন, উন্নত চিকিৎসা সেবা ও নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় সাধারণ মানুষের আস্থা অর্জন করবে এবং উপজেলার স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন