ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে স্বদেশ বাণীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#

এজাজ মাহমুদ মুজাহিদ (রাজশাহী)

০৫ নভেম্বর, ২০২৫,  1:12 AM

news image

রাজশাহীতে অনলাইন নিউজ পোর্টাল 'স্বদেশ বাণী'-র বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর রাণীবাজার এলাকায় এক রেস্তোরায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এর আগে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল আউয়াল। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ বাণীর সম্পাদক কামরুজ্জামান বাদশা। সঞ্চালনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি ডালিম হোসেন শান্ত। 

এতে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আনোয়ারুল আমিন আজব, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর রাজশাহী প্রতিনিধি ও দৈনিক নতুন প্রভাতের মফস্বল সম্পাদক ওমর ফারুক, ডেইলি সিটিজেন ভয়েস-এর বার্তা সম্পাদক ও ঢাকা মেইলের রাজশাহী প্রতিনিধি আমানুল্লাহ আমানসহ অন্যান্য সাংবাদিকরা অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন