ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

জন্মদিনে গুণীজনের শুভেচ্ছায় সিক্ত অপূর্ব

#

নিশাত শাহরিয়ার

১২ মার্চ, ২০২৬,  7:05 PM

news image

জন্মদিনে গুণীজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মিডিয়া পাড়ার অতি পরিচিত মুখ পারভেজ হাছান অপূর্ব। ১২ মার্চ সংগ্রামী ও আত্মবিশ্বাসী এই মানুষটির জন্মদিন। লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পারভেজ হাছান অপূর্ব। পিতা মরহুম ফজলুর রহমান ও মাতা মরহুমা ফাতেমা বেগম।

পারভেজ হাছান অপূর্ব বর্তমানে দেশের জনপ্রিয় অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ও অনলাইন নিউজপোর্টাল ‘বিজনেস বার্তা’ এর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতা ছাড়াও ‘অপূর্ব স্টুডিও বাংলাদেশ’ এর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, ‘মিস্টার অপূর্ব ফটোগ্রাফি’ এর প্রধান ফটোগ্রাফার, ‘ইনকর্পোরেটেড মিডিয়া প্রাইভেট লিমিটেড বাংলাদেশ’ এর চেয়ারম্যান তিনি। 

কর্মজীবনে একাধারে সাংবাদিক, আলোকচিত্ৰকার, ইভেন্ট প্ল্যানার ও আয়োজক, প্রযোজক, পরিচালক, সমাজকর্মী হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন পারভেজ হাছান অপূর্ব।।

জন্মদিনে গুণীজনের শুভেচ্ছায় সকলের কাছে কৃতজ্ঞ তিনি। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটিতে প্রয়াত পিতা মরহুম ফজলুর রহমান ও মাতা মরহুমা ফাতেমা বেগম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন তরুণ মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ পারভেজ হাছান অপূর্ব। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন