ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১৬ মার্চ, ২০২৬,  3:40 AM

news image

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে আশুলিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজানের ২৪তম দিনে ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় রূপায়ন-ভুঁইয়া এপোরিয়াম শপিং মলের তৃতীয় তলার ৩১১ নম্বর কক্ষে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আশুলিয়ার পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

তিনি বলেন, সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য ও সততা। একজন সাংবাদিকের কলম যখন সত্যের পক্ষে চলে, তখন তা সমাজের জন্য আলোর দিশা হয়ে ওঠে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান (লিটন)।

তিনি বলেন, সাংবাদিকতার প্রকৃত পরিচয় পদবী বা সংগঠনের মাধ্যমে নয়; বরং সংবাদ পরিবেশনের মান, দায়িত্ববোধ ও পেশাগত সততার মাধ্যমে প্রকাশ পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জাকির আহমেদ জীবন, ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম হোসেন মোহাম্মদ রিজভী, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, মোকাম্মেল মোল্লা সাগর, শাকিল শেখ, মোফাজ্জল হোসেন রাজু, আল-আমিন ভুঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. ফরিদ মিয়া, ব্যবসায়ী মুকুল ভুঁইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অর্ধশতাধিক রোজাদারের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

রমজানের পবিত্র পরিবেশে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন