ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

যে কারনে হাতে গালে সংখ্যা লিখছেন তারকারা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৫,  1:48 AM

news image

সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা যাচ্ছে হাতে কিংবা মুখে বা কোথাও কোনো একটি সংখ্যা লিখে সেই ছবি পোস্ট করছেন তারাকারা। বিশেষ করে নারী তারকারা বেশি পোস্ট করছেন সেসব ছবি। যা নিয়ে কৌতূহল বেড়েছে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। ফলে স্বাভাবিকভাবে এর কারণ জানতে চাচ্ছেন তারা। 

এ ব্যাপারে জানা গেছে, মূলত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সরব হয়েছেন দেশের তারকারা। সমাজের চোখে আঙুল দিয়ে স্পষ্টভাবে ঘৃণ্য অপরাধের ভয়াবহতা তুলে ধরতে এই উপায় বেছে নিয়েছেন। শরীরে একটি জায়গায় নির্দিষ্ট কিছু সংখ্যা লিখে প্রতিবাদ হিসেবে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নারী তারকারা। 

‘মাই নাম্বার, মাই রুলস’ নামের এই উদ্যোগে অংশগ্রহণকারীরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কতবার হয়রানির শিকার হয়ে থাকেন সেই সংখ্যাই নিজের ছবিতে লিখে পোস্ট করছেন।

গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই আন্দোলনের। যার সূচনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের ছবিতে ‘৯’ লিখে তিনি জানিয়েছেন, প্রতিদিন অন্তত ৯ বার অনলাইন হয়রানির শিকার হয়ে থাকেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন