ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অর্থহীন ব্যান্ডের নতুন লাইনআপ

#

নিশাত শাহরিয়ার

০৭ মার্চ, ২০২৬,  12:55 AM

news image

দুই সদস্যের বিদায়ের ঘোষণা দেওয়ার পর নতুন লাইনআপ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন।

নতুন করে তিনজন মিউজিশিয়ানকে দলে যুক্ত করার কথা জানিয়েছে ব্যান্ডটি। এর মধ্যে রয়েছেন ব্যান্ডটির সাবেক গিটারিস্ট শিশির আহমেদ, যিনি আবারও দলে ফিরেছেন।

বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে অর্থহীন জানায়, 'আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুইজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যারা আমাদের গান এবং আত্মার সঙ্গে মিশে ছিলেন'।

পোস্টে ড্রামার মার্ক ডনকে ব্যান্ডের ‘হৃদস্পন্দন’ হিসেবে বর্ণনা করা হয়। ব্যান্ডটি লিখেছে, গত ১০টি অসাধারণ বছর ধরে মার্ক ছিলেন অর্থহীনের হৃদস্পন্দন। থান্ডারাস ডাবল-বেস থেকে শুরু করে বর্তমান সময়ের জটিল সব ড্রাম গ্রুভ—গিটার, কিবোর্ড—সবখানেই তার নিষ্ঠা ও এনার্জি ছিল অতুলনীয়। মিউজিকের জগতে এক দশক মানে যেন এক জীবনকাল; আমাদের অ্যালবাম এবং কনসার্টের প্রতিটি বিটে মার্কের স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকবে।

এর আগে সকালে ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়ে মার্ক ডন ফেসবুকে লিখেছিলেন, “আজ থেকে অর্থহীনের সঙ্গে আমার যাত্রার সমাপ্তি হলো। গত দশ বছরের পথচলা শুধু সংগীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, ব্যক্তিগত বিকাশ, অসংখ্য স্মৃতি এবং দীর্ঘ সময়ের অধ্যবসায়। এই অভিজ্ঞতাগুলোই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন