ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

যে কারনে কলকাতার ছবিতে অভিনয় করেননি তানজিন তিশা

#

নিশাত শাহরিয়ার

১১ অক্টোবর, ২০২৫,  9:18 PM

news image

অভিনেত্রী তানজিন তিশার কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিলো। কিন্তু খবর ছড়ায়, তাকে বাদ দিয়ে নেওয়া হয় অন্য নায়িকাকে। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হলে অবশেষে মুখ খোলেন জনপ্রিয় এই টিভি অভিনেত্রী।

সম্প্রতি তানজিন তিশার টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার যে খবরটি ছড়িয়েছে সেটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছেন।

তানজিন তিশা বলেছেন, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। এছাড়াও তিনি চেয়েছেন বাংলাদেশের সিনেমার মাধ্যমেই তার অভিষেক হোক। চেয়েছেন শাকিব খানের মতো তারকার সাথেই তিনি সিনেমায় পা রাখুক।

অভিনেত্রীর কথায়,‘কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি। তারা আমার সাথে আলাপ না করেই এভাবে লিখেছে।

এদিকে দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিষেকের গুঞ্জন শোনা গেলেও তা এবার বাস্তবে রূপ নিচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও তানজিন তিশা। দেশপ্রেমের ভিন্নধর্মী গল্পে নির্মিত এই সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে।  আগামী ১১ অক্টোবর থেকে শাকিব খানের সাথে শুটিংয়ে অংশ নেবেন তিশা। চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছর যেকোনো সময়ে সিনেমাটি মুক্তি পাবে জানা গেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন