ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ডিবির হাতে আটক

#

মতিন গাজী (যশোর)

০৯ ডিসেম্বর, ২০২৫,  1:40 AM

news image

যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে আটক করে। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে।

ডিবি সূত্র জানায়, পুরনো বিএনপি পার্টি অফিস সংক্রান্ত একটি মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ মামলার ভিত্তিতেই তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। একই দিন সন্ধ্যার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।

নাসিমা সুলতানা মহুয়া এর আগে যশোর জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী ছিলেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন তিনি।

এছাড়া এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় তিনি কয়েক মাস আগে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। ওই ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড়ও ওঠে।