ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মৌলভীবাজারে হামের প্রকোপ বৃদ্ধি

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৭ এপ্রিল, ২০২৬,  4:27 PM

news image

সময় যত গড়াচ্ছে মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যার হাড় বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সংক্রমণ রোধে হাসপাতালগুলোতে আইসোলেশন কর্নার করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৬ই এপ্রিল) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হচ্ছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন রোগী আইসোলেশন কর্নারে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়।

সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, এ পর্যন্ত ৩০ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছেন। এখন ১৩ জন রোগী ভর্তি আছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে ১০০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। প্রয়োজনে এর সংখ্যা বৃদ্ধি করা হবে।

এছাড়া অনেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট আসতে একটু বিলম্ব হয়। প্রতিদিন হামের লক্ষণ নিয়ে অনেকেই আসছেন তার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন