ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মৌলভীবাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৮ অক্টোবর, ২০২৫,  7:30 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক এম এ মুহিতের নেতৃত্বে এ র‍্যালি শহরজুড়ে প্রদক্ষিণ করে।

র‍্যালিটি মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এস.আর. প্লাজায় গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের শত শত নেতা-কর্মী অংশ নেন।

নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে র‍্যালির প্রতিটি ধাপ।

র‍্যালি শেষে এস.আর. প্লাজার সামনে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত বলেন—“যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাহক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের এই সময়ে যুবদলকে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও সংগঠিত হতে হবে।”

তিনি আরও বলেন—“যুবদলই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকবো।”

অনুষ্ঠানে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও উপজেলা ও পৌর যুবদলের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিণত হয় গণতন্ত্রপ্রেমী তরুণদের ঐক্যের অঙ্গীকার ও জাতীয়তাবাদী চেতনার জাগরণে এক উৎসবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন