ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মৌলভীবাজারে তারেক রহমানের আগমনে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সভাস্থল পরিদর্শন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৭ জানুয়ারি, ২০২৬,  5:01 PM

news image

নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় আগামী ২২ জানুয়ারি বিএনপি'র চেয়ারম‌্যান তারেক রহমানের মৌলভীবাজার নির্বাচনী জনসভা সফল করতে সভাস্থল আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেছেন বিএনপি'র শীর্ষ নেতারা।

শনিবার (১৭ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জি কে গউছ আইনপুর খেলার মাঠ পরিদর্শনে যান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি'র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুল রহিম রিপনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতারা জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া গ্যালারি, জনসমাগম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, বিএনপি'র চেয়ারম‌্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে একটি বৃহৎ,শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি ও গণসমর্থনের প্রতিফলন ঘটাবে।