ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে ধনবাড়ীতে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

২৮ ডিসেম্বর, ২০২৫,  2:24 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে সামনে রেখে টাংগাইলের ধনবাড়ীতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম। গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

(২৭ ডিসেম্বর) শনিবার দুপুর ২টায় ধনবাড়ী পৌরসভার বাসস্ট্যান্ড ও ফল বাজার এবং ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নে জেলা তথ্য অফিসের আয়োজনে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। প্রচারণা সঠিকভাবে হচ্ছে কিনা তা পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার "মিজ্ নুরজাহান আক্তার সাথী"।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মোঃ পলাশ ইসলাম, সদস্য মোঃ জাহিদ সরকার, উপজেলার সিএ মোঃ আলমগীর হোসেন, মোঃ সেজনু সহ ধনবাড়ী থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মিজ নুরজাহান আক্তার সাথী বলেন, জনগণকে গণভোট বিষয়ে সচেতন করার লক্ষ্যেই সরকারি নির্দেশনা মোতাবেক প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই প্রচারণা চলবে, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনারাও এই প্রচারণা চালিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন