ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ব্ল্যাকমেইলের শিকার অভিনয় শিল্পী সুমনা ইয়াসমিন

#

নিশাত শাহরিয়ার

০৯ নভেম্বর, ২০২৫,  4:03 AM

news image

ব্ল্যাকমেইলের শিকার হয়ে সুবিচারের প্রত্যাশায় প্রহর গুনছেন অভিনয় শিল্পী সুমনা ইয়াসমিন। শনিবার রাতে (৮ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে করাপশন বিডি ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার এবং তার পরিবারের পরিচিত সুরাইয়া বিথী নামে এক ভাড়াটিয়া নারী বিভিন্ন সময়ে নানা অজুহাতে বেশকিছু টাকা ধার নেয়। সেই ধারের টাকা পরিশোধের নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও টাকা পরিশোধ না করে উল্টো নানারকম ছলচাতুরি শুরু করে বলে অভিযোগ করেন এই অভিনয় শিল্পী।‌ 

সুমনা জানান, ধার নেয়া টাকা চাইতে গেলেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমনকি  চুরির অপবাদও দেয়া হয় সুমনার বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয় খিলগাঁও থানায় সুরাইয়া বিথির বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেত্রী সুমনা।

ঘটনার বিবরণে সুমনা জানান, বিশেষ প্রয়োজন দেখিয়ে ২৪/১২/২০২৪ সালে প্রথমে ৪০ হাজার টাকা নেয়ার পর পরবর্তীতে অসুস্থতার কথা বলে আরো ২০ হাজার টাকা ধার নেন সুরাইয়া বিথি নামে ঐ প্রতারক নারী। দুই কিস্তিতে মোট ষাট হাজার টাকা ধার হিসেবে দেয়া হয় সুরাইয়া বীথিকে। ‌কিন্তু ধারের টাকা পরিশোধের নির্দিষ্ট সময়সীমা পার হলেও টাকা পরিশোধের কোন লক্ষণ দেখা যায় না। উল্টো টাকা চাইতে গেলেই অপমান, অপদস্থ হতে হয় সুমনা ইয়াসমিন ও তার পরিবারকে। 

অভিনেত্রী সুমনা জানান, ধারের টাকা ফেরত চাওয়ায় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে সুরাইয়া বিথী ও তার সঙ্গীরা। তাকে প্রাণনাশেরও হুমকি দেয়া হয় বলে জানান তিনি।

একদিকে টাকা বুঝে না পাওয়া অন্যদিকে প্রাণনাশের হুমকি দেয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী সুমনা ইয়াসমিন। সুরাইয়া বিথির মত প্রতারক নারীর কাছ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী সুমনা ইয়াসমিন। 

এ বিষয়ে সুরাইয়া বিথির বক্তব্য জানার জন্য তার বাসায় গিয়ে দেখা যায় তালা লাগানো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।‌

উল্লেখ্য, অভিনেত্রী সুমনা হিরো আলমসহ বেশকয়েকজন অভিনেতার সাথে মিউজিক ভিডিওসহ একাধিক নাটকে অভিনয় করেছেন। বর্তমানে বেশ কিছু কাজ চলমান রয়েছে বলেও জানান এই অভিনেত্রী। ‌ 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন