ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বৈষম্যহীন সমাজ গড়তে চাই: তাসভীর উল ইসলাম

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২৪ নভেম্বর, ২০২৫,  1:47 AM

news image

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ও কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের প্রার্থী তাসভীর উল ইসলাম বলেছেন, আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। মানুষের মাঝে শাসন ও শোষণের জন্য বিভেদ তৈরি করা হয়। আমরা ক্ষমতায় গেলে সেই বিভেদ থাকবে না।

‎‎শনিবার (২২ নভেম্বর) রাতে উলিপুর পৌরসভার মহেষের দোকান সংলগ্ন নাওডাঙ্গা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

‎‎তাসভীর উল ইসলাম বলেন, আওয়ামী লীগ শুধু সনাতনীদের ব্যবহার করেছে, তাদের কোনো উপকারে আসেনি। শুধু ভোটের সময় তাদের গুরুত্ব দিয়েছে। এছাড়া সব সময় অবহেলা করেছে। আমরা নির্বাচিত হলে এ অবস্থা থাকবে না।

‎‎তিনি আরও বলেন, সমাজের সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে ফেলেছে, হাজার হাজার কোটি টাকার লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে। আসছে নির্বাচনে আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের সহযোগিতা করবেন।

‎‎এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, মহসিন আলী, রমেশ সাহা, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক জমিদার রায়, বিএনপি নেতা শফিকুল ইসলাম, স্থানীয় হিন্দু সমাজের প্রতিনিধি গনেশ চন্দ্র দত্ত ও পঞ্চানন রায় প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন