ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিএনপি নেত্রী ফারজানা শারমিন পুতুলের জন্মদিনে শুভেচ্ছার বন্যা

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০২ নভেম্বর, ২০২৫,  3:48 PM

news image

বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সক্রিয় রাজনীতিক, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের জন্মদিন আজ, ২ নভেম্বর। ১৯৮৪ সালের এই দিনে তিনি নাটোর জেলার এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।

শিক্ষাজীবনে ব্যারিস্টার পুতুল ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বিপিপি ইউনিভার্সিটি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০১২ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনচর্চার অনুমতি লাভ করেন। বর্তমানে তিনি ‘রাইটস চেম্বার্স’-এর অংশীদার এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সহ একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর পিতা মরহুম ফজলুর রহমান পটল ছিলেন সাবেক যুব, ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং নাটোর-১ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য।

পেশাগত জীবন ও রাজনীতিতে সমানভাবে সক্রিয় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে দেশের তরুণ প্রজন্মের জন্য এক দৃষ্টান্তমূলক নারী নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয়। সততা, প্রজ্ঞা ও দক্ষতার মাধ্যমে তিনি আইন ও মানবাধিকারের অঙ্গনে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন।

তাঁর জন্মদিন উপলক্ষে সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ব্যক্তিগতভাবে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও আগামীর আরও সাফল্য কামনা করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন