ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৫,  1:27 AM

news image

ফেনীর দাগনভূঁইয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সিলোনিয়া ও বেকেরবাজার গণসংযোগ করে তুলাতুলি বাজারে গণসংযোগ করতে যাওয়ার সময় পৌরসভার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেছেন, জেলা বিএনপির নেতাদের মদদে বহিস্কৃত ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের লোকজন এ হামলা করেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিক সদ্য কারামুক্ত হওয়ায় তার গ্রুপের নেতাকর্মীরা ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা জিরো পয়েন্টে বালুর ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে সংবর্ধনা সভার আয়োজন করেন।

এ সময় আবদুল আউয়াল মিন্টুর হাজার হাজার নেতাকর্মী নিয়ে গাড়ি বহর আটকা পড়েন। পরে পুলিশ এসে বালুর ট্রাক সরিয়ে দিলে তিনি পরবর্তী সভার উদ্দেশ্যে যান। এ সময় বহরে থাকা নেতা কর্মীদের সাথে সংঘর্ষের আহতের ঘটনা ঘটে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন