ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জহরত আবিদসহ সংসদ সদস্যবৃন্দ শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

বিএনপির বঞ্চিত অবহেলিত নেতাকর্মীদের একত্রিত করতে মনিরুজ্জামান বাবুর উদ্যোগ

#

রাহাত শরীফ (গোপালপুর)

০৬ নভেম্বর, ২০২৫,  9:33 PM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এক সময়কার তুখোর ছাত্রনেতা বর্তমান অবহেলিত সাবেক নেতাদের একত্রিত ও সক্রিয় করার লক্ষ্যে গোপালপুর উপজেলা বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বাবু এক আলোচনা সভার আয়োজন করেন।

গোপালপুর উপজেলা বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বাবুর নেতৃত্বে আজ ৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪ ঘটিকায় উপজেলার ডাক বাংলো পরিষদের সামনে উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির সাবেক প্রবীণ ও নির্যাতিত নেতাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বাবুর নেতৃত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল, বিএনপির সাবেক, প্রবীণ ও নির্যাতিত নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা খন্দকার মোতালেব হোসেন। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী খান মঞ্জু (সাবেক ভিপি ও সাবেক শহর যুবদল সভাপতি), সাবেক ভিপি আলাউদ্দিন, সাবেক এজিএস বাবলু মিয়া, সাবেক ছাত্রনেতা আব্বাস আলী, সাবেক কমিশনার হেলাল উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। গোপালপুর উপজেলা বিএনপিকে আরও এগিয়ে নিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন