ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাংলাদেশ বেতারের লিফট নষ্ট, বাড়ছে ভোগান্তি

#

নিশাত শাহরিয়ার

২৬ ডিসেম্বর, ২০২৫,  10:32 PM

news image

বাংলাদেশ বেতার ঢাকা'র হোম সার্ভিসের বিল্ডিংয়ে লিফট নষ্ট থাকায় শিল্পী, কলাকুশলীসহ সংশ্লিষ্টদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বেতারে কর্মরত বেশ কয়েকজন শিল্পী, কর্মচারী ও কর্মকর্তা জানান, প্রায় এক মাস থেকে এই ভবনে উঠানামা করার জন্য একমাত্র লিফটি অকেজো হয়ে আছে। 

বাংলাদেশ বেতার অন্যতম সরকারী প্রচার মাধ্যম হওয়ায় প্রতিদিনই এখানে আসেন দেশের নামকরা সংগীত ব্যক্তিত্ব থেকে শুরু করে স্বনামধন্য আলোচক, উপস্থাপকসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। তারা সকলেই মেধা ও সৃজনশীলতা দিয়ে বেতারকে সমৃদ্ধ করছেন প্রতিনিয়ত। 

আগত শিল্পীদের সবাই একই বয়েসী না হওয়ায় বয়স এবং কখনো কখনো সময় স্বল্পতার কারনে সব সময় সিড়ি বেয়ে স্টুডিওতে যাতায়াত করা অনেকের পক্ষেই কষ্টসাধ্য হয়ে উঠে। আবার সিড়ি বেয়ে উঠেই স্টুডিওতে প্রবেশ করে সাথে সাথে অনুষ্ঠান শুরু করাটাও অনেকের পক্ষে কষ্টকর হয়ে উঠে। 

বাংলাদেশ বেতারের মত একটি গুরুত্বপূর্ণ সরকারী প্রতিষ্ঠানে দীর্ঘ সময় লিফট নষ্ট থাকায় আগত অতিথিরা বিব্রত হচ্ছেন বলে জানান অনেকে। জাতীয় পর্যায়ের একটি সরকারী গণমাধ্যমে দিনের পর দিন লিফট নষ্ট থাকাটা বেশ ভোগান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। 

প্রায় একমাস হয়ে যাচ্ছে অথচ বাংলাদেশ বেতারের হোম সার্ভিসের বিল্ডিংয়ের একমাত্র নষ্ট লিফটটি এখনও মেরামত না করায় যথাযথ পদক্ষেপ গ্রহনে বেতার কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন