ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নাটোরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৭ অক্টোবর, ২০২৫,  10:02 PM

news image

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে জেলা যুবদলের উদ্যোগে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ।

বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে যুবদল আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরে জেলা যুবদলের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন