ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নাটোরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত দুই প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৮ নভেম্বর, ২০২৫,  1:55 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত দুই প্রার্থীকে এক ফ্রেমে দেখা গেল নাটোরে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বিএনপি থেকে নাটোর-১ আসনের মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সৌজন্য সাক্ষাৎ করতে যান নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসায়।

রাত ১০টার দিকে নাটোর শহরের আলাইপুরে দুলুর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয় এই সৌজন্য সাক্ষাৎ। এ সময় দুই প্রার্থী পরস্পরের খোঁজখবর নেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম, আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও নাটোর জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, দলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।

অন্যদিকে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নবমনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দলের ঐক্যই আমাদের শক্তি। এই ঐক্যের মাধ্যমে বিএনপি মাঠে নতুন উদ্যমে ফিরে আসবে।

দুই প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎকে নাটোর জেলা বিএনপি নেতাকর্মীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকেই একে আসন্ন নির্বাচনে দলের ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন