ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি ঢাকা শিশু হাসপাতাল, নিরব কর্তৃপক্ষ

#

নিশাত শাহরিয়ার

১৮ মার্চ, ২০২৬,  1:48 AM

news image

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে চলছে দালাল সিন্ডিকেটের অভিনব বাণিজ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসুস্থ সন্তানের বাবা-মা এবং স্বজনদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে শিশুদের চিকিৎসা দেয়ার নাম করে নিয়ে যাওয়া হচ্ছে শিশু হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অনুমোদনহীন ও নিম্নমানের হাসপাতালগুলোতে। 

হাসপাতাল সংশ্লিষ্টদের সাথে বাইরের দালালরা পরস্পর যোগসাজসের মাধ্যমে এই অপকর্ম করে আসছে দীর্ঘদিন থেকে। এই দালালদের মধ্যে কেউ রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার করছে, কেউবা স্থানীয় পরিচয়ে দাপট দেখাচ্ছে আবার কেউবা সন্ত্রাসীদের লালন পালন করে শিশু হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার ব্যবসা বেশ জমজমাট করে তুলেছে।

শিশু হাসপাতালটিতে বিভিন্ন সময়ে কর্মরত আনসাররা পরিচয় গোপন রাখার শর্তে জানান, এখানে দালাল চক্রটি বেশ সক্রিয়। এদের একাধিক সদস্য প্রতিদিন প্রতিনিয়ত রোগী ভাগিয়ে নিয়ে মোহাম্মদপুরসহ পাশ্ববর্তী হাসপাতালগুলোতে ভর্তি করানোর উদ্দেশ্যে তৎপর থাকে। 

একবার যদি কোনভাবে দালালরা রোগী ভাগিয়ে নিতে পারে তবে তারা সাথে সাথেই মোটা অংকের কমিশন পায় দালাল মেইনটেইন করা হাসপাতালগুলো থেকে। ভুক্তভোগী রোগীর স্বজনরা ভয়ে মুখ খোলে না বলে বাস্তবতা দিন দিন খারাপের দিকে যাচ্ছে- এমনটাই জানান স্থানীয় ব্যবসায়ীরা।

শিশু হাসপাতালের পরিচালকের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় জেনে পরে কথা বলবেন বলে ফোনের লাইন কেটে দেন। 

হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারনে দিনের পর দিন অসৎ উদ্দেশ্যে গড়ে ওঠা একটি চক্রের কাছে অনেকটা জিম্মি হয়ে পড়েছে রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল। দালাল চক্রের অশুভ তৎপরতার কারনে অনেকের ভাগ্যেই জুটছে না সরকারী হাসপাতালে স্বল্প মূল্যে সঠিক সেবা। 

সঠিক চিকিৎসা এবং সেবার মান উন্নয়নে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালটিতে দালাল নির্মূলে মন্ত্রনালয়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীসহ সচেতন মহল।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন