ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন স্থগিতের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৫,  12:18 PM

news image

যুক্তরাষ্ট্র ‘তৃতীয় বিশ্বের সকল দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ও জীবনমানকে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশকে ‘সম্পূর্ণ পুনরুদ্ধারের’ জন্য কঠোর পদক্ষেপ প্রয়োজন। 

ট্রাম্প জানান, তার প্রশাসন বাইডেন আমলে অনুমোদিত ‘মিলিয়ন সংখ্যক’ অভিবাসন অনুমতি বাতিল করবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য যারা ‘প্রয়োজনীয় নয়’ কিংবা ‘যুক্তরাষ্ট্রকে ভালোবাসে না’, তাদের সবাইকে অপসারণ করা হবে। 

এছাড়াও অভিবাসীদের  জন্য সকল সরকারি সুবিধা ও ভর্তুকি বন্ধ করার কথাও বলেছেন ট্রাম্প। একইসঙ্গে তিনি জানান, ‘ঘরোয়া শান্তি নষ্টকারী’ নাগরিকদের নাগরিকত্বও বাতিল করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন