ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

লেবানন সীমান্তে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২৬,  12:41 AM

news image

লেবানন সীমান্তে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলি ৮ সেনা সদস্য আহত হয়েছেন। যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট গ্লোবাল জানিয়েছে, শুক্রবার লেবানন সীমান্তের পাশের একটি ফাঁড়িতে ওই রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ঘটনার পর আহত সেনা সদস্যদের ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

আইডিএফ জানিয়েছে, রকেট হামলার ঘটনায় পাঁচজনকে গুরুতর বলে তালিকাভুক্ত করা হয়েছে। বাকিরা তুলনামূলক কম আঘাতপ্রাপ্ত হয়েছেন।

শুক্রবারের ওই হামলার পর গ্যালিলি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে আনা সেনা সদস্যদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা মাঝারি। বাকিরা সামান্য আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন