ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জাতীয় পার্টির কর্মী সভায় আহত নেতার পাশে দলের প্রেসিডিয়াম সদস্য আবু তাহের

#

জে এইচ টিপু

১৫ অক্টোবর, ২০২৫,  9:42 PM

news image

গত ১১ অক্টোবর কাকরাইল পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত জাতীয় শ্রমিক পার্টি চট্টগ্রাম মহানগর সহসভাপতি ও সদরঘাট থানা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের শারীরিক খোঁজ খবর নিতে তার নগরীর সদরঘাটস্থ বাসায় যান বিশিষ্ট সমাজ সেবক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ আবু তাহের।‌

জাপা নেতা আবু তাহের বলেন, অতীতেও জাতীয় পাটির নেতাকর্মীদের উপর হামলা মামলাসহ অনেক অবিচার হয়েছে। জাতীয় পাটির নেতাকর্মীরা পরীক্ষিত। এরশাদ এবং জি এম কাদেরের সৈনিক হিসেবে  রাজপথে আছে, থাকবে। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না বলে জানান তিনি। 

১১ অক্টোবর ঢাকায় চট্টগ্রাম মহানগরের সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাপা নেতা আবু তাহের। আগামীতেও কেন্দ্রীয় কমিটির যেকোনো আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম মহানগরীর নেতাকর্মীদের অংশ গ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর যুগ্ম আহবায়ক জননেতা জনাব আলহাজ্ব ফজলে আজিম দুলাল, কে এম আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক এম কায়সার হামিদ মুন্না,  সদরঘাট থানা জাতীয় পার্টির সদস্য সচিব  মোহাম্মদ সাইফুদ্দীন প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন