ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৩ ডিসেম্বর, ২০২৫,  1:17 AM

news image

প্রথম আলো–ডেইলি স্টার অফিসে হামলা এবং সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাজীপুর প্রেসক্লাব।

রোববার (২১ ডিসেম্বর) সকালে মহানগরীর রথখোলায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গণমাধ্যমের ওপর হামলা ও সাংবাদিকদের হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে দেশপ্রেমের পরিচয় দেওয়া যেত। কিন্তু তা না করে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। এর মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যার পেছনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচন বানচাল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের ঘৃণ্য হামলা চালানো হয়েছে বলে তারা মন্তব্য করেন।

তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাছুম, ৭১ টিভির গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, জনকণ্ঠের গাজীপুর মহানগর প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চন, ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল হকসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।