ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রাম সরকারি কলেজে বর্জ্য পরিস্কারে ছাত্রদল

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১১ নভেম্বর, ২০২৫,  10:04 PM

news image

কুড়িগ্রাম সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠান শেষে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। নিজেদের হাতে ঝাড়ু ও বর্জ্যবাহী ব্যাগ নিয়ে তারা কলেজ প্রাঙ্গণ পরিষ্কার করেন।

পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিলন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সংগঠনের অন্যান্য কর্মীরা।

ছাত্রদল নেতারা জানান, আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞানচর্চার নয়, পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধের প্রতীক হোক।

ছাত্রদলের সদস্য সচিবকে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দলীয় কোনো চেতনা বা আদেশ থেকে নয় বরং শিক্ষার্থী হিসেবে নবাগত শিক্ষার্থীদের শিক্ষা উপযোগী পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যমাত্রা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।

কলেজের শিক্ষার্থীরা এমন উদ্যোগের প্রশংসা জানিয়ে বলেন, রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজের মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্বের পরিচয় মেলে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন