ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রামে রিজভীর বাসায় খালেদা জিয়ার সুস্হতা কামনায় দোয়া মাহফিল

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

০৫ ডিসেম্বর, ২০২৫,  6:06 PM

news image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত স্বাস্থ্যোন্নতি কামনা করে কুড়িগ্রামে দোয়া মাহফিল, কুরআন খতম ও সদকা আদায়ের আয়োজন করা হয়েছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গ্রামের বাড়ি সর্দার পাড়া ও আশপাশের মাদরাসা–এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কুরআন খতমের পর তার রোগ মুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। পরে তিনটি ছাগল জবাই করে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ করে সদকা আদায় করা হয়।

মাহফিলটি অনুষ্ঠিত হয় রুহুল কবির রিজভীর পারিবারিক বাসভবনে। এ সময় তাঁর স্ত্রী আরজুমান আরা আইভি, আরিফুর রহমান তোষারসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে রিজভী বলেন, বহু বাধা-বিপত্তি ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া সব সময় দেশের মানুষের জন্য নিবেদিত ছিলেন। তাঁর অসুস্থতায় শুধু দল নয়, দেশ-বিদেশের বহু মানুষ উদ্বেগ প্রকাশ করছেন। তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন