ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ

কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের অব্যাহতি প্রত্যাহার

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১১ নভেম্বর, ২০২৫,  2:52 AM

news image

সোমবার (১০ নভেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরের স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ক্ষমা প্রার্থনা করে অব্যাহতিপ্রাপ্ত নেতার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরকে অব্যাহতি প্রদান করে জেলা বিএনপি।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র স্বপদে বহাল হওয়া যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। যে অভিযোগ তুলে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হওয়ায় আমাকে স্বপদে বহাল করেছে জেলা নেতৃবৃন্দ। আমি মৃত্যুর আগ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করতে চাই। সাধারণ মানুষের দোয়া ও ভালবাসায় আমি এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা অব্যাহতির আদেশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, “হুমায়ুন কবীরকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। তদন্তের প্রেক্ষিতে আবারো তাকে স্বপদে বহাল করা হয়েছে।