ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রামের চিলমারীতে সেচ্ছাসেবক দলের দুই নেতা বহিস্কার

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২৩ নভেম্বর, ২০২৫,  4:02 AM

news image

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন—চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদাকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. আরমান হোসেন ও সদস্যসচিব মো. ইদ্রিস আলী এই নির্দেশনা প্রদান করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরমান হোসেন জানান, অনৈতিক কাজ বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যেই জড়িত থাক সেটা যদি আমি নিজেও হয়ে থাকি তাহলেও দল এই ব্যাপারে খুব শক্ত ভূমিকা পালন করবে। আগে আমরা কারণ দর্শানোর নোটিশ দিতাম আর এখন তথ্য যাচাই বাছাই করে সত্যতা পেলে ব্যবস্থা নেই।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন