ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে জনতার দলের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৩ ডিসেম্বর, ২০২৫,  1:02 AM

news image

গাজীপুর‑৫ (কালীগঞ্জ) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার দল মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য‑সচিব ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজম খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর‑৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলামের কার্যালয় থেকে জনতার দল কালীগঞ্জ উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, সহ‑সভাপতি মনিহাজ আবেদীন বিশাল, মো. শরীফ হোসেন এবং সদস্য সোলায়মান শেখের উপস্থিতিতে এই ফরম সংগ্রহ করা হয়।

এ উপলক্ষে জনতার দল কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান বলেন, “আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর‑৫ আসনে জনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য‑সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজম খান একজন যোগ্য প্রার্থী। আজ তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, গাজীপুর‑৫ আসনে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।”

জনতার দলের এই পদক্ষেপের মাধ্যমে গাজীপুর‑৫ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন