ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

১৭ অক্টোবর মুক্তি পাচ্ছে পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক'

#

রকিবুল ইসলাম আফ্রিদি

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  12:09 PM

news image

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামী ১৭ অক্টোবর সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে এবার আগামী ১৭ অক্টোবর দেশব্যাপি মুক্তি পাবে এটাই চূড়ান্ত।’

জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার সঙ্গী চিত্রনায়ক আমিন খান।

আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন মামনুন ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা, রিপা, হেলাল খান, রেবেকা রউফ, ফরহাদ রউফ, আমির সিরজী, পীরজাদা শহিদুল হারুন, সাগর সিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালে 'ডাইরেক্ট অ্যাটাক' সিনেমার শুটিং শেষে পুরোপুরি নিজেকে আড়াল করে নেন চিত্রনায়িকা পপি। হয়েছেন সংসারী। এরপর আর নতুন করে কোন সিনেমার শুটিং এ অংশ নেননি এই নায়িকা। ফলে 'ডাইরেক্ট অ্যাটাক' দর্শকদের জন্য তার শেষ উপহার হয়ে থাকছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন