ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৩ অক্টোবর, ২০২৬,  11:24 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। মঙ্গলবার বিকেলে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে ঢালাই শ্রমিক আসাদুল হক (৩৫) এবং রংপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকার শিহাব (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ সাটারিং খুলে ছাদ ধসে পড়লে শ্রমিকরা নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুল হক ও শিহাবকে মৃত ঘোষণা করেন।

আহত চারজনের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার উদ্ধারকাজে নেতৃত্ব দেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।

উল্লেখ্য, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ‘ভিশন ২০২০’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পৌরসভার বহুতল ভবনটির নির্মাণ কাজ করছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন