ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রোতাদের মাঝে সাড়া ফেললো রাকিব হাসানের নতুন গান ‘লাল টুকটুক সোনা

#

রাহাত শরীফ (গোপালপুর)

৩০ সেপ্টেম্বর, ২০২৬,  9:51 PM

news image

জনপ্রিয় কণ্ঠশিল্পী রাকিব হাসানের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন বাংলা গান ‘লাল টুকটুক সোনা’। ভালোবাসার মিষ্টি অনুভূতি ও আবেগঘন কথার এই গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

রাকিব হাসান তরুণ প্রজন্মের কাছে পরিচিত ও জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। বিভিন্ন টেলিভিশন ও গণমাধ্যমে গান পরিবেশনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্টেজ প্রোগ্রাম ও শোতে অংশ নিয়েছেন তিনি। তাঁর গাওয়া গান বাংলাদেশ ছাড়িয়ে বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও পৌঁছেছে।

এবার নতুন গান ‘লাল টুকটুক সোনা’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন এই শিল্পী। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

গানের কথা লিখেছেন রাকিব হাসান ও আজিজুল হক। সুর করেছেন রাকিব হাসান। সংগীত পরিচালনায় রয়েছেন মুন্সি জুয়েল। ভিডিওচিত্র ধারণ করেছেন নাজমুল এবং ভিডিও পরিচালনা করেছেন রিয়াদ। RH Music Station-এর প্রযোজনা ও প্রকাশনায় গানটি প্রকাশিত হয়েছে। ভালোবাসার অনুভূতি ও মিষ্টি সুরে সাজানো ‘লাল টুকটুক সোনা’ গানটি সামনে আরও শ্রোতাপ্রিয়তা অর্জন করবে বলে প্রত্যাশা শুভাকাঙ্খীদের। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন