সংবাদ শিরোনাম
নিশাত শাহরিয়ার
২৩ সেপ্টেম্বর, ২০২৬, 3:51 PM
বাজেট সংকটের অজুহাতে বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে বঞ্চিত উপস্থাপক-উপস্থাপিকারা
বলা হয় বাংলাদেশ বেতার- সবার জন্য সব সময় সব খানে। তবে এতবড় একটা প্রতিষ্ঠানের মধ্যে উপস্থাপক-উপস্থাপিকা তথা শিল্পীরা কোনখানে এই প্রশ্ন এখন অনেকেরই মনে মনে।
সম্প্রতি বাংলাদেশ বেতারের বাজেট সংকটের অজুহাতে প্রায় ৮০ ভাগ অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ। বেতারের ট্রান্সমিশন শিডিউলও কমানো হয়েছে। এই পরিবর্তনের আঁচ লেগেছে বাংলাদেশ বেতারের জনপ্রিয় সেকশন- বাণিজ্যিক কার্যক্রমেও। বাণিজ্যিকের অনুষ্ঠান প্রচারের সময়সূচি সকাল নয়টা থেকে সন্ধা সাতটা পর্যন্ত চলমান থাকায় তিন শিফট অর্থাৎ তিন পালায়
উপস্থাপক-উপস্থাপিকারা দায়িত্ব পালন করতেন।
বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রম-এর মাসিক ডিউটি চার্টে দায়িত্ব বন্টন নিয়ে বিদ্যমান অসংগতির সমাধান চায় বেতারের উপস্থাপক-উপস্থাপিকারা।
সম্পর্কিত