ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সাগর জাহানের নতুন ধারাবাহিক 'বিদেশ ফেরত

#

রকিবুল ইসলাম আফ্রিদি

০৪ নভেম্বর, ২০২৫,  3:56 PM

news image

বেসরকারি টিভি চ্যানেল আরটিভির পর্দায় শুরু হচ্ছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’। নাটকটি প্রতি মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে। প্রখ্যাত নাট্যকার ও পরিচালক সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই নাটকে প্রবাস ফেরত কয়েকজন মানুষের জীবনের নানা জটিলতা, প্রেম এবং হাস্যরসাত্মক ঘটনা তুলে ধরা হয়েছে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে পরাণপুর গ্রামের বকুলকে ঘিরে, যে মালয়েশিয়া থেকে তিন বছর পর গ্রামে ফিরেছে। তবে এই তিন বছরের ছয় মাস সে জেলে কাটায় এবং দেশে ফেরে শুধু একটি পানির বোতল হাতে নিয়ে। একসময়ের দাপুটে ‘ফাটাফাটি বকুল’ লোকলজ্জা আর টিটকারিতে ‘বোতল বকুল’ নামে পরিচিতি পায় এবং ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়।

গল্পের মোড় নেয় যখন এলাকার সুন্দরী ও দুষ্টু মেয়ে লায়লা, যে বকুলকে পাগলের মতো ভালোবাসে, নিজের বিয়ে ভাঙার জন্য এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে বিয়ের আসরে ঘোষণা দেয় যে তার গর্ভে বকুলের সন্তান।

গ্রামের সালিশে যখন বকুলের সাথে লায়লার বিয়ে প্রায় ঠিক, ঠিক সেই মুহূর্তে মালয়েশিয়া থেকে ‘ব্যাগ ভরা রিংগিত’ আর ‘বুক ভরা ভালোবাসা’ নিয়ে হাজির হয় আদিলাহ আয়শা নামে এক যুবতী। আদিলাহ নিজেকে বকুলের মালয়েশিয়ান স্ত্রী হিসেবে দাবি করলে লায়লার সাথে বকুলের বিয়ে আবার ভেঙে যায় ।

নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে রুমা চরিত্রটি, যেটিতে অভিনয় করেছেন সাদিয়া তানজিন। রুমার স্বামী বিয়ের পর পরই বিদেশ চলে যায় এবং আর ফিরে আসেনি। কথিত আছে সে বিদেশে বিয়ে করেছে, কিন্তু রুমা বিশ্বাস করে তার স্বামী বিপদে আছে এবং একদিন ফিরে আসবেই।

রুমা বর্তমানে তার মায়ের বাড়িতেই থাকে এবং তার একটি বিশেষ গুণ হলো সে যে কোনো বিষয়কে মাইকের এম্পলিফায়ারের মতো ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করতে পারে। গল্পে একসময় তার স্বামী ফিরে আসে, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়, যা রুমা মানতে নারাজ ।

এই চরিত্রগুলোর পাশাপাশি নাটকে আরও বেশ কিছু ‘বিদেশ ফেরত’ চরিত্র রয়েছে। লায়লাকে একতরফা ভালোবাসা ‘রাশান রনি’, আমেরিকান গ্রিনকার্ডধারী ‘জ্যাকস’, যে বকুলের বিদেশি বউ দেখে নিজেও ‘সাদা চামড়ার আমেরিকান বউ’ আনার ঘোষণা দেয় এবং গ্রামের ক্ষমতাধর ব্যক্তিত্ব কুদরত আলীসহ অনেকেই গল্পে নতুন মাত্রা যোগ করেছেন।

আদিলাহর টাকায় বকুলের ভাগ্য ফিরতে শুরু করলেও লায়লার চক্রান্ত থামে না। এর মধ্যেই মালয়েশিয়া থেকে আরেক যুবকের আগমন ঘটে, যে নিজেকে আদিলাহর স্বামী বলে দাবি করে। নানা মজার এবং জটিল ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনি, যেখানে এক পর্যায়ে লায়লা বকুলকে কিডন্যাপ পর্যন্ত করে।

নাটকটিতে অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ, আরফান আহমেদ, মুকিত জাকারিয়া, পূর্ণিমা বৃষ্টি, সাদিয়া তানজিন, মুসাফির বাচ্চু, আনোয়ার শাহি, তানজিম হাসান অনিকসহ আরও অনেকে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন