ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ

শিশির-জেবাকে নিয়ে রত্না সাহার 'দস্যু হয়ে লুট করেছো'

#

রকিবুল ইসলাম আফ্রিদি

২২ ডিসেম্বর, ২০২৫,  1:54 AM

news image

শিশির-জেবাকে নিয়ে প্রকাশ পেলো সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রত্না সাহার নতুন গান ‘দস্যু হয়ে লুট করেছো’। রোমান্টিক আবহের এই গানটি গেয়েছেন কণ্ঠ রত্না সাহা। গানটির কথা লিখেছেন রত্না সাহা নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন জীবন কুমার বিশ্বাস।

গানের মিউজিক ভিডিও গত ১৮ ডিসেম্বর আরএসএন টিউন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। মিউজিক ভিডিওটিতে আধুনিক প্রেমের এক আবেগঘন গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিশির সর্দার ও মডেল জেবা জান্নাত। রোহান বিল্লালের কোরিওগ্রাফিতে এবং এলাহি হোসেন সোহাগের চিত্রগ্রহণে পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন আফনান রুমি।

নির্মাতা ও সংশ্লিষ্ট কলাকুশলীদের মতে, গানটির সুর, কথা ও ভিজ্যুয়ালের সমন্বয় দর্শক-শ্রোতাদের কাছে আলাদা মাত্রা যোগ করবে। আধুনিক প্রেমের অনুভূতি ও আবেগকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এই মিউজিক ভিডিওতে।

গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী রত্না সাহা বলেন, “পুরো টিমের নিরলস পরিশ্রমের ফল হিসেবেই গানটি আজ দর্শকদের সামনে এসেছে। এটি আমার জন্য একটি ভিন্নধর্মী ও মৌলিক কাজ। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। আশা করি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

উল্লেখ্য, ‘দস্যু হয়ে লুট করেছো’ গানটি প্রকাশের পর থেকেই অনলাইনে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।