ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের মিরপুরে ইসলামী যুব কাফেলার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ স্ত্রীর সামনেই দুই লঞ্চের চাপায় প্রাণ গেল স্বামীর বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তাদের বদলী ও পদায়ন বদলি করা হলো ভাটারা থানার আলোচিত ওসি ইমাউলকে ​বাংলাদেশের ঈদ সংস্কৃতি ও অর্থনীতি নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি ঢাকা শিশু হাসপাতাল, নিরব কর্তৃপক্ষ ভিডিও ভাইরালের পর নোয়াখালির হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওএসডি মনোয়ার হাসান জীবনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইয়ামাহা রাইডার্স ক্লাব ধনবাড়ীর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

মডেল জারার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ নভেম্বর, ২০২৫,  10:23 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলামের নামে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী(জিডি) হয়েছে৷

শনিবার (১৫ই নভেম্বর) দুপুরে মডেল জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রাপ্ত হুমকির বিষয়ে অভিযোগ এনে সাধারন ডায়েরী করেন৷

সাধারন ডায়েরীতে জারা অভিযোগ করেন, গত ১৪ই নভেম্বর Surma Edition (সুরমা এডিশন) নামে একটি ফেসবুক পেইজ থেকে আমার ও আমার বন্ধু কেয়া সিনহার বিভিন্ন ছবি ভিডিও দিয়ে এডিটিং করে ভয়েস এড করে উক্ত পেইজে একটি ভিডিও আপলোড করে। এবং বিভিন্ন নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রকার হুমকি মূলক মেসেজ দিচ্ছে৷

মডেল জারা জানান, আমি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার পরিচালনা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় মডেলিং করার সুবাদে দেশব্যাপী আমার একটি পরিচিতি আছে৷ আমি ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখারও সভাপতি৷ তৃতীয় লিঙ্গের একজন অবহেলিত মানুষ হিসেবে আমি সম্পূর্ন নিজের প্রচেষ্টায় আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি৷ আমি মডেলিং এ সফল হওয়ায় একটি মহল আমার পেছনে লেগেছে এবং আমার সন্মানহানী করছে৷ আমি এইসব সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই৷

শ্রীমঙ্গল থানার এএসআই নাহিদুর রহমান বলেন,এ ব্যাপারে একটি জিডি আমরা পেয়েছি৷ আমরা আইডি সনাক্ত করার চেষ্টা করছি পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছি৷