ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিলো ব্রাজিল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৫,  1:16 AM

news image

 ডেঙ্গুর বাড়তে থাকা বৈশ্বিক প্রাদুর্ভাবের মধ্যে বিশ্বের প্রথম এক-ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন  দিলো ব্রাজিল।

বুধবার (২৬ নভেম্বর) দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ সাও পাওলোর বুটান্টান ইনস্টিটিউটে তৈরি বুটান্টান-ডিভি টিকাটির ব্যবহারে সবুজ সংকেত দেয়। ১২ থেকে ৫৯ বছর বয়সীরা এ টিকা নিতে পারবেন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকা TAK-003 এর দুটি ডোজ নিতে হয় তিন মাস ব্যবধানে। ফলে নতুন এক-ডোজ টিকাটি দ্রুত ও সহজ টিকাদান কর্মসূচি চালাতে সহায়তা করবে এমনটাই বলছে কর্তৃপক্ষ।

বুটান্টান ইনস্টিটিউট জানায়, টিকাটি আট বছর ধরে চলা গবেষণা ও ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে নিয়ে পরিচালিত ট্রায়ালে গুরুতর ডেঙ্গুর ক্ষেত্রে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।