ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বিশ্বমঞ্চে ‘মাইকেল’ ঢাকাতেও একযোগে প্রদর্শন

#

ফয়সাল আহমেদ অনন্ত

২৫ এপ্রিল, ২০২৬,  2:31 AM

news image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন অবলম্বনে নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘মাইকেল’।

শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের প্রেক্ষাগৃহেও একযোগে শুরু হয়েছে ছবিটির প্রদর্শনী।

দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের প্রায় সব শাখায় নিয়মিতভাবে চলছে ছবিটির প্রদর্শনী। একই সঙ্গে ব্লকবাস্টার সিনেমাসেও দেখানো হচ্ছে চলচ্চিত্রটি।

সংশ্লিষ্ট প্রদর্শনী কেন্দ্রগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

সংগীত ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই শিল্পীর শৈশব থেকে শুরু করে সাফল্যের শিখর আর জীবনের নানা বিতর্কিত অধ্যায় নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সম্প্রতি জার্মানির বার্লিন শহরে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। তিনি মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ নানা মুহূর্তকে অত্যন্ত নিখুঁতভাবে পর্দায় উপস্থাপন করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। তার চেহারা, কণ্ঠ, নৃত্যভঙ্গি এবং শারীরিক অভিব্যক্তি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

এ ছাড়া চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ার এবং জুলিয়ানো ক্রু ভ্যালদি।

সব মিলিয়ে সংগীতপ্রেমী দর্শকদের জন্য ‘মাইকেল’ হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা, যেখানে এক কিংবদন্তির জীবনকাহিনি নতুনভাবে জীবন্ত হয়ে উঠেছে বড় পর্দায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন