ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে ভোলায় জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা উপস্থাপক নিশাত শাহরিয়ারকে কালো তালিকাভুক্ত করা আওয়ামী ফ্যাসিবাদীরা এখনো বহাল বাংলাদেশ বেতারে মিরপুর মাজার রোডে হোটেল ঈগলে স্পার নামে চলছে দেহ ব্যবসা ও ব্ল্যাক মেইলিং রাজধানীর ধানমন্ডি এলাকার বেসরকারি হাসপাতাল সমূহ সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যুতে এবি পার্টির গভীর শোক নারীকে অপহরণের চেষ্টায় অভিযুক্তদের ৩ জন গ্রেপ্তার বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপরে সশস্ত্র হামলা ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভোলা ভেদুরিয়া সিরাজ মাঝির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরছেন কবি ও গীতিকার ডা. সাবরিনা রুবিন

#

রকিবুল ইসলাম আফ্রিদি

৩১ ডিসেম্বর, ২০২৫,  12:33 AM

news image

নিজ দেশের গণ্ডি পেরিয়ে সাহিত্য ও সঙ্গীতে  আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি অর্জন করেছেন বাংলাদেশের খ্যাতিমান কবি, লেখক ও গীতিকার ডা. সাবরিনা রুবিন।

রাশিয়া, আমেরিকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তার সাহিত্য, সংগীত এবং মানবিক কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রশংসিত। এবার তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী শুভমিতা। গানটির শিরোনাম - 'এখানেই সব কিছু শেষ হোক'। এটির সংগীতায়োজন করেছেন কলকাতার সঙ্গীত পরিচালক দেব গৌতম। গানটি মিউজিক ভিডিও আকারে ইতিমধ্যে মুক্তি পেয়েছে।

দর্শক - শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে এই সাবরিনা রুবিনের লেখা নতুন এই গানটি। এটি দেব গৌতম ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। নতুন বছরের শুরুতে প্রকাশ পাবে সাবরিনা রুবিনের লেখা ঊষা উত্থুপের গাওয়া নতুন একটি গান।

ডা. সাবরিনা রুবিন মাতৃভাষা বাংলার পাশাপশি ইংরেজি সাহিত্যেও সমানভাবে দক্ষ। তার ইংরেজি কাব্যগ্রন্থ 'লিমিটলেস লাভ' এবং 'সাডেন স্প্রিং অ্যাগেইন' আন্তর্জাতিক পাঠকমহলে প্রশংসিত হয়েছে। বাংলায় প্রকাশিত 'নিষিদ্ধ নির্বাসন', 'মাত্রাহীন সমীকরণ' এবং 'বিহঙ্গী' বইগুলো বাংলা সাহিত্যপ্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।

বিশ্ব জুড়ে তার পিকটোরিয়াল পোয়েট্রি এবং মেন্টাল হেলথ পোয়েট্রি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা বাংলাদেশে লেখকদের মধ্যে এই প্রথম। মানসিক স্বাস্থ্যকেন্দ্রিক কবিতায় সাবরিনা রুবিন বাংলাদেশের একমাত্র লেখিকা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। উনি প্রথম বাংলাদেশে পিকটোরিয়াল পোয়েট্রিতে ২০২০ সালে সম্মানিত হন।

দেশীয় সংগীত জগতেও সাবরিনা রুবিনের  পদচারণা সমানভাবে শক্তিশালী। তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রে কাজ করেছেন। এর পাশাপশি তামিল সিনেমায় বাংলা গীতিকথা লিখেছেন। ভারতের কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা ও উষা উত্থুপ, দেব গৌতম তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

বাংলাদেশে তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন শুভ্র দেব। এছাড়াও শান শায়খ এবং তাসনিম স্বর্ণাও তার লেখা গান গেয়েছেন। 

সাহিত্য অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. সাবরিনা রুবিন পেয়েছেন ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড, চেকভ ব্রোঞ্জ অনার, গুজরাট সাহিত্য একাডেমি এ্যাওয়ার্ড ও মোটিভেশনাল স্ট্রিপস অনার, মুনির মেজিয়েদ অ্যাওয়ার্ড ইন লিটারেচার, তাজাকিস্তানের সিপে অ্যাওয়ার্ড, রবীন্দ্রনাথ সম্মাননা সহ অনেক আন্তর্জাতিক সম্মাননা।

তিনি রোমানিয়ার আন্তর্জাতিক সংগঠন মুনির মেজিয়েদ ফাউন্ডেশন এর সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির সক্রিয় সদস্য। এই বছর আমেরিকার জার্নালে প্রকাশিত হয়েছে কার্ল স্কারওয়ার্থ এং সাবরিনা রুবিনের কোলাবরেশন 'গডেস অফ গ্রীন' ছবি কবিতাটি। এছাড়াও অ্যামাজন প্রকাশ করেছে তার লেখা গায়ক শুভ্র দেবের বায়োগ্রাফি।

এছাড়াও সাবরিনা রুবিন পেয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড (BIFA), বাংলাদেশ অ্যাচিভার্স আওয়ার্ড এবং সর্বশেষ তিনি ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ 'রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল লিটারারি অনার্স ২০২২' সম্মাননায়।

অন্যদিকে, আধুনিক বাংলা গান ও গজল সংগীতে ভারতের উজ্জ্বল নক্ষত্র শুভমিতা ব্যানার্জি দীর্ঘ তিন দশক ধরে সংগীতভুবনে অটল অবস্থান ধরে রেখেছেন। আধুনিক গান, গজল, শাস্ত্রীয় সংগীত - সবক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

শুভমিতা'র গাওয়া এক ডজনেরও বেশি জনপ্রিয় অ্যালবাম এবং দুই শতাধিক টেলিসিরিয়াল ও চলচ্চিত্রে কণ্ঠদান তাকে উপমহাদেশের অন্যতম নন্দিত কণ্ঠশিল্পীতে পরিণত করেছে।